ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে পিরোজপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়কের কম্বল বিতরণ

পিরোজপুর প্রতিনিধি :
জানুয়ারি ২১, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পিরোজপুর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। মঙ্গলবার বিকেলে পিরোজপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বলাকা ক্লাব সংলগ্ন বাইতুল আমান জামে মসজিদ মাঠে তিন শতাধিক মানুষের মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়।এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, ০৭ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব জসিম শেখ, যুগ্ম আহবায়ক মোঃ মুনান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলিফ আহাম্মদ রাজিব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম সজল, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দল এর সহ সাধারণ সম্পাদক নওশাদ শেখ, পিরোজপুর জেলা তাতীঁ দল এর সভাপতি আলি শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।কম্বল বিতরণ অনুষ্ঠানে শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, তারেক রহমানের নির্দেশে সাধ্য অনুযায়ী তিনি কম্বলগুলো বিতরণ করছেন। পুরো শীত জুড়ে কম্বল বিতরণের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।