ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মেধাবী শিক্ষার্থী রুকাইয়াতুল জান্নাত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছে

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
জানুয়ারি ২০, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর সাপাহার উপজেলার মেধাবী ছাত্রী রুকাইয়াতুল জান্নাত এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সাপাহার উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম ও একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা (প্রাথমিক শাখা) আমিনা সওদাগর দম্পত্তির ২য় মেয়ে রুকাইয়াতুল জান্নাত। রুকাইয়াতুল জান্নাত এর বড় বোন ফাতিমাতুল জান্নাত গত বছর একই মেডিকেল কলেজে চান্স পেয়েছে।রুকাইয়াতুল জান্নাত সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজে থেকে প্লে শ্রেণি থেকে এসএসসি ও এইচএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। মেধাবী ছাত্রী রুকাইয়াতুল জান্নাত সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হয়ে মানুষের সেবা করবেন বলে মনোভাব ব্যক্ত করেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।