ঢাকারবিবার , ১৯ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

যশোরের কেশবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
জানুয়ারি ১৯, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

যশোরের কেশবপুরে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থাপতি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরউত্তম) ৮৯ তম জন্মবার্ষিকী পলিত হয়েছে। এ উপলক্ষ্যে পৌর ও উপজেলা বিএনপি’র উদ্যোগে রোববার (১৯জানুয়ারি) সকালে বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোঃ আব্দুস সামাদ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
পৌর বিএনপির সাধারণ স¤পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর সিদ্দিকী, হুমায়ূন কবির সুমন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।