ঢাকারবিবার , ১৯ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের শ্রীপুরে লিপি আক্তার নামের এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি :
জানুয়ারি ১৯, ২০২৫ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে লিপি আক্তার নামের এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার হয়েছে। স্বামীর সঙ্গে অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পুলিশ।শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এরআগে, দুপুর দেড়টায় উপজেলার মধ্য ভাংনাহাটি গ্রামের বাদল মণ্ডলের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ওই নারীকে হাসপাতালে নেয়া হয়।লিপি আক্তার ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার রংচাপড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও একই উপজেলার কাশর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। তিনি শ্রীপুর মধ্য ভাংনাহাটি গ্রামের রাতুল গার্মেন্টে চাকরি করতেন। একই কারখানা তার স্বামীও চাকরি করেন।লিপির স্বজনেরা জানান, কয়েক বছর আগে তার বিয়ে হয়েছিল। প্রথম স্বামীকে তালাক দিয়ে তিনি দেড় মাস আগে আলমগীর হোসেনের সাথে সংসার পাতেন । খাবার বিরতিতে তারা দুজন এক সঙ্গে বাসায় আসেন। ঘরে এসে তারা এক সাথে খাওয়াদাওয়া করেন। এর পর স্বামী কিছুক্ষণের জন্য বাইরে বের হন। এই ফাঁকে তার স্ত্রী দরজা বন্ধ করে দেয়। স্বামী কিছুক্ষণ পর এসে দেখেন ঘরের দরজা বন্ধ। তিনি ডাকাডাকি করলেও ভেতর থেকে সাড়া মেলেনি। এর পর পাশের ঘর থেকে সিলিং ডিঙ্গিয়ে ভেতরে গিয়ে দেখতে পান ওড়নায় ধর্ণার সঙ্গে ফাঁস লাগিয়ে লিপি আক্তার ঝুলে আছে। তাকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: সুদেব চক্রবতী বলেন,’ মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল লিপি আক্তারকে। আমরা পুলিশকে খবর দিয়েছি।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা এটি একটি আত্মহত্যা। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।