ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ দিয়ে দল ভারি করার দরকার নেই: শামা ওবায়েদ

নিজস্ব সংবাদদাতা:
জানুয়ারি ১৮, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি। আমাদের আন্দোলন চলবে। কারণ শেখ হাসিনা ভারতে বসে আছেন আর তার দোসররা বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। তারা আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করবে। সেই সুযোগ যেন না পায় তারা। শনিবার ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে স্থানীয় বিএনপির এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে শামা ওবায়েদ দলীয় নেতাকর্মীদের নিয়ে বল্লভদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত আলতাফ মাতুব্বরের কবর জিয়ারত করেন।শামা ওবায়েদ আরো বলেন, ‘এই আন্দোলনে বহু ছাত্র-জনতাকে হারিয়েছি। ১৫ বছরে সারা দেশে বহু নেতাকর্মী গুম ও খুন হয়েছেন। আন্দোলনেও অনেক নেতাকর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি বিনা কারণে জেল খেটেছেন।স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের দোহাই দিয়ে আপনাদের ঘাড়ে চেপে বসতে চাচ্ছে। দল ভারি করার জন্য আপনারাই তাদের ফোন দেন। এগুলো বন্ধ করতে হবে। আওয়ামী লীগ দিয়ে আমাদের দল ভারি করার দরকার নেই।সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সহ সভাপতি শাহিন মাতুব্বর, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লাভলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজাদ মাতুব্বর, বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর মাতুব্বর, উপজেলা যুবদল নেতা মো. মাহফুজ খান, এনায়েত হোসেন, মিরান মাতুব্বর, শ্রমিকদল নেতা কালাম হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম, রাজ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।