ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভ্যাট প্রত্যাহারের দাবিতে নতুনধারার লাল কার্ড প্রদর্শন

নিজস্ব সংবাদদাতা:
জানুয়ারি ১৭, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ভ্যাট প্রত্যাহার না করলে লাগাতার অবরোধের হুশিয়ারি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। সাবেক সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী-এমপি-আমলা-ব্যবসায়ীদের তালিকা প্রকাশ ও বৃদ্ধিকৃত শুল্ক প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও লাল কার্ড মিছিলে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে ১৭ জানুয়ারি বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, আইএফএমের ঋণ চুক্তি মেনে জনগণের রক্ত চোষার কারণে শেখ হাসিনা পালাতে ব্যর্থ হয়েছে, আপনারাও যদি দেশ ও জনতার বিপক্ষে অবস্থান নিয়ে ভ্যাট বাড়ানোর মত সিদ্ধান্ত একের পর এক নিতে থাকেন, পালানোর পথ খুঁজে পাবেন না। এ সময় তারা আরো বলেন, অনতিবিলম্বে ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ না করলে জনগণ বুঝে নেবে যে, জাতির সাথে প্রতারণা করছে ছাত্র-যুব-জনতার আন্দোলনে উঠে আসা অন্তবর্তীকালিন সরকার।এসময় মোমিন মেহেদী বলেন, নির্মম হলেও সত্য দেশকে খাদের কিনারে নিয়েছে ছাত্র-যুব-জনতা বিরোধী-দেশদ্রোহী রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা। এরা ক্ষমতায় আসার আর থাকার চেষ্টা করছে ছাত্র-যুব-জনতাকে বোকা বানানোর মধ্য দিয়ে।নতুনধারার নেতৃবৃন্দ আরো বলেন, জনগণের বিরুদ্ধে যুদ্ধে নামার ইচ্ছে না থাকলে অনতিবিলম্বে ভ্যাট প্রত্যাহার করুন, হরতাল নিষিদ্ধ করুন, দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করুন, জনগণের পাশে থাকুন। তা না হলে শেখ হাসিনার মত করে পালানোর প্রস্তুতি নিন।সমাবেশ শেষে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টা, সচিব-আমলা ও দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটকে লাল কার্ড প্রদর্শন ও মিছিল করে রাজধানীর বিভিন্ন শহর প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।