ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ডুমুরিয়ায় অসহায় বৃদ্ধা আমেনা’র মানবেতর জীবন যাপন !

ডুমুরিয়া প্রতিনিধি :
জানুয়ারি ১২, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

সতীনের ছেলেরা বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে। ২২দিন রাস্তায় রাস্তায় ঘুরে দুবেলা দুমুঠো খেয়ে না খেয়ে বেঁচে আছি। আমাকে দেখার মতো দুনিয়ায় আর কেউ নেই, আমি একটু মাথা গোঁজার ঠাঁই চাই। কান্না জড়িত কন্ঠে কথাগুলো বলেন ডুমুরিয়া উপজেলার কালিকাপুর গ্রামের অসহায় ৮৫ বছরের বিধবা বৃদ্ধা আমেনা বেগম। তিনি জানান, ছোটবেলা থেকেই উপজেলার মাগুরখালী ইউনিয়নের শেখেরট্যাক গ্রামের জনৈক মাহাতাব হালদারের আশ্রয়ে লালন পালন করে পালিত মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়ে দেশ স্বাধীনের পূর্বে আমাকে বিয়ে দেন উপজেলার সাহস ইউনিয়নের কালিকাপুর এলাকার খোরশেদ শেখের সাথে। ভাগ্যের নির্মম পরিহাস, বিবাহিত জীবনে কোন সন্তানের মা না হ‌ওয়ায় স্বামী আবার দ্বিতীয় বিয়ে করেন। গেল ২২ বছর পূর্বে স্বামী মারা যাবার পর সতীনের ছেলেরা বিভিন্ন সময়ে সংসার থেকে বেরিয়ে যাবার হুমকি ও নির্যাতন করে আসছে। গত ৩ মাস সতীনের ছেলেরা ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে। খেয়ে না খেয়ে বিভিন্ন স্থানে থেকে সর্বশেষ বেশ কয়েকদিন ধরে উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের পাশে একটি আলগা ঘরে আশ্রয় নিয়েছি। ওখানে বসে পথচারীদের কাছে হাত পেতে যা ভিক্ষে পাই তা দিয়েই দিনাতিপাত করছি। তার এ দুঃখের কথা শুনে বাজারে ফল ব্যবসায়ী শহিদুলের স্ত্রী প্রতিনিয়ত বাড়ি থেকে রান্না করে খেতে দেয়। তবে এ তীব্র শীতে দারুন কষ্টে রাত যাপন করতে হচ্ছে তার। তিনি আরো জানান, বাকি জীবনটা একটু মাথা গোঁজার ঠাঁই নিয়ে বাঁচতে চাই এবং স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ন্যায্য অধিকার আদায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ এমনটি উল্লেখ করেছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।