ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার আশাশুনিতে সিপিপি ইউনিট টিম লিডারদেন কর্মশালা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি :
জানুয়ারি ৯, ২০২৫ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনিতে সিপিপি টিম লিডারদের দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) আশাশুনির আয়োজনে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন, সিপিপি’র উপ-পরিচালক মুনশী নূর মোহাম্মদ। উপজেলা টিম লিডার আব্দুল জলিলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি,এম আল ফারুক ও সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান। উল্লেখ্য, উপজেলায় ২০২০ জন সিপিপি সদস্য রয়েছে। ১০১ জন টিম লিডার রয়েছে। সিপিপির কার্যক্রমকে আরও গতিশীল করতে ভলেন্টিয়ারদেরকে প্রশিক্ষনের ব্যবস্থা করা, টিম লিডারদেরকে বাই সাইকেল দেওয়াসহ বিভিন্ন দাবী জানান হয়।

সাতক্ষীরার আশাশুনিতে মরিচ্চাপ নদী খনন বন্ধ থাকায় পরিদর্শনে এসও জহুরুল

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটা ইউনিয়নের মধ্যম চাপড়ায় মরিচ্চাপ নদী খনন স্থান পরিদর্শন করা হয়েছে। বুধবার পানি উন্নয়ন বোর্ড-২ এর দায়িত্বে থাকা এসও জহুরুল ইসলাম ঘটনাস্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে বুধহাটা ইউপি চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। সবকিছু শুনেবুঝে এসও জহুরুল ইসলাম জানান, গ্রামের লোকজন ও গন্যমান্য ব্যক্তিবর্গ বসে সমস্যা সমাধানে সিদ্দান্ত নেমেন। তাদের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত সমস্যাযুক্ত স্থানে খনন কাজ বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিকালে এক জায়গায় বসে আলোচনান্তে সিদ্ধান্ত নেয়া হবে। সিন্ধান্ত না হওয়া পর্যন্ত বিরোধপূর্ন স্থানে খনন কাজ বন্ধ থাকবে বলে এসও জহরুল ইসলাম জানান।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় জানান, একটি আবেদন পেয়েছি। পাউবো, উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টদের সাথে আলোচনান্তে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হবে। এব্যাপারে এসও জহুরুল ইসলামের (০১৭৫০-৭১৮৩০৮) সাথে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।