ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি :
জানুয়ারি ৯, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস, পিরোজপুর সদর, পিরোজপুর এর আয়োজনে সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান শিক্ষকগণের নিকট হতে বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য ও মতামত গ্রহণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিজ গ্রামকে জানা, সকল শিক্ষার্থীর সাবলিলভাবে বই পড়তে পারা, স্কুল ডে উদযাপন, সঠিকভাবে হাত ধৌতকরণসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ যত্ন নেয়া, পাঠশেষে সাপ্তাহিক মূল্যায়ন করা, সহশিক্ষাক্রমিক কার্যক্রম পরিচালনা করা, বিদ্যালয়ের সম্পত্তি নামজারিকরণসহ সঠিকভাবে রক্ষণাবেক্ষন করা, মাল্টিমিডিয়া ক্লাসরুম নিয়মিত অনুশীলন, লেসন প্লান ও শিখনফল অনুসারে পাঠদান করা ও বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রমে সম্পৃক্ত থাকার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের প্রতি আহবান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।