ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ

পিরোজপুর প্রতিনিধি :
জানুয়ারি ৯, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে ‘হার পাওয়ার প্রকল্প’র আওতায় নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে এসব ল্যাপটপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ ইসরাত হোসেন খান। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, উপজেলা আইসিটি অফিসের এ্যাসিস্টেন্ট প্রোগ্রামার তানজিলা সালওয়ার, ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিঃ এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষণার্থী তামান্না হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির সহায়তা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ৮০ জন নারীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দেশব্যাপী নারীদেরকে তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংসহ উদ্ভাবনীমূলক কর্মক্ষেত্রের ব্যাপ্তি ঘটাতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ করছে।

পিরোজপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর শহরে মুচি সম্প্রদায়ের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরন করা হয়েছে। বুধবার বিকেলে ৭ পদাতিক ডিভিশন লেবুখালী ক্যান্টনমেন্টের মেজর কাজী জাহিদুল ইসলাম শহরের বড় মসজিদ মোড় এলাকায় মুচিদের দোকানে দোকানে গিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন ।
এ বছর শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় নানা শ্রেণী পেশার দরিদ্র মানুষের মাঝে দেড় হাজার কম্বল বিতরন করছে সেনাবাহিনী । তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী । এ বিষয়ে মেজর কাজী জাহিদুল ইসলাম জানান, শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে পিরোজপুর জেলার সদর ও বিভিন্ন উপজেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে । এছাড়া লেবুখালী ক্যান্টনমেন্টের আওতায় বরগুনা,ঝালকাঠী, পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরন হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।