ঢাকামঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সেনকো গোল্ডের বার্ষিক আর্ট শিল্প প্রদর্শনীর শুভ সূচনা ১০ই ফেব্রুয়ারী

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
জানুয়ারি ৭, ২০২৫ ৩:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

সোমবার, রবীন্দ্র সরোবর সংলগ্ন, মিসেস রঞ্জনা সেন, মিসেস জয়িতা সেন এবং মিস্টার শুভঙ্কর সেন দ্বারা পরিচালিত, গ্যালারী গোল্ড আর্ট গ্যালারীতে , বার্ষিক আর্ট শিল্প প্রদর্শনী এবং ডায়মন্ড পৃষ্ঠপোষকতার শুভ উদ্বোধন হতে চলেছে,…. স্ট্রোকার এবং স্ট্রোকার‌ ।

এই প্রদর্শনী শুভ সূচনা হবে ১০ই ফেব্রুয়ারী ঠিক বিকেল পাঁচটায়, চলবে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন শিল্পপ্রেমী এবং দর্শকদের জন্য দেখার সুযোগ থাকছে।,

এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো, পিছিয়ে পড়া এবং প্রতিভাবান শিল্পীদের এগিয়ে নিয়ে যাওয়া, কোনোরকম বৃত্তি ছাড়া অংশগ্রহণের সুযোগ করে দেওয়া, তাহাদের প্রতিভাকে সমাজের সামনে তুলে ধরায় মূল উদ্দেশ্য,

তাই যে সকল পিছিয়ে পড়া প্রতিভাবান শিল্পী রয়েছেন, তাহাদেরকে অংশগ্রহণে জন্য এই বার্তা তুলে ধরলেন। জানালেন এই প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য কোনরকম টাকা লাগছে না, সকল আগ্রহী শিল্পীরা নাম নথিভুক্ত করতে পারেন। নাম নথিভুক্ত করার জন্য তাহারা একটি নাম্বারও সকলের উদ্দেশ্যে দিয়েছেন, যাহাতে আগ্রহী শিল্পীর অংশগ্রহণ করতে পারে।

শুধু তাই নয় সকল মিডিয়া বন্ধুদের কাছে অনুরোধ জানিয়েছেন, আপনাদের সহযোগিতায় যেন সেই সকল শিল্পীরা অংশগ্রহণ করার সুযোগ পায়। যাহারা উপস্থিত ছিলেন এই ধরনের একটি কর্মকাণ্ডকে সাধুবাদ জানালেন, বললেন আপনাদের সহযোগিতায় আরো কিছু নতুন প্রতিভাবান শিল্পী ইয়ে চলার সুযোগ পাবে, শুধু তাই নয় অনেকটাই উৎসাহ পাবে। অনেক ভালো শিল্পী আছে যাহারা টাকার অভাবে এই সুযোগ পায় না, এবং প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারে না,

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা (পশ্চিমবঙ্গ)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।