ঢাকামঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার আশাশুনিতে নবাগত ওসি নোমান হোসেনের যোগদান

আশাশুনি প্রতিনিধি :
জানুয়ারি ৭, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলার আশাশুনিতে নবাগত অফিসার ইনচার্জ হিসেবে নোমান হোসেন যোগদান করেছেন।সোমবার সন্ধ্যায় তিনি আশাশুনি থানায় উপস্থিত হয়ে ওসি তদন্তের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। ওসি নোমান হোসেন ঢাকা সিআইডি ফরেনসিক বিভাগে কর্মরত ছিলেন। থানা অফিসার ইনচার্জ হিসেবে এই প্রথম তিনি আশাশুনি থানায় যোগদান করেছেন। ওসি নোমান হোসেনের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। তিনি যোগদান করেই আইন শৃঙ্খলা রক্ষার্থে আশাশুনিবাসির সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তিনি সকল অসঙ্গতি, অন্যায়, অত্যাচার, অপরাধ ও অপরাধীদের আইনের আওতায় আনয়নের লক্ষ্যে তথ্য প্রদানের জন্য সকল মহলের প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।