ঢাকামঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দুই মাস পর উৎপাদনে ফিরলো পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
জানুয়ারি ৭, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

প্রায় দুই মাস পর উৎপাদনে ফিরলো পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। রক্ষনাবেক্ষন কাজ শেষে সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন চালু করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো। এর আগে গত বছরের ০৯ নভেম্বর রক্ষনাবেক্ষনের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বর্তমানে এ কেন্দ্রের দুইটি ইউনিট থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করছে কর্তৃপক্ষ।

কলাপাড়ায় রহমতপুর প্রিমিয়ার লীগ-২৫ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় রহমতপুর প্রিমিয়ার লীগ-২৫ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) রাত ৮ টায় কলাপাড়া পৌর রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ রহমতপুর প্রিমিয়ার লীগ-২৫ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় বক্তব্য রাখেন ক্ষুদাবদ্ধতউপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শিকদার মোঃ সালাহউদ্দিনের সভাপতিত্বে এ সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তালুকদার কাজল, গাজী মোঃ সুলতান আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, রহমতপুর সরকারি প্রাঃ বিঃ প্রধান শিক্ষক মোঃ শাহ্ সুজা, পৌর শ্রমিক দলের সভাপতি নাসির মোল্লা মিন্টু ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম দিপু প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক রাশেদ মোশাররফ কল্লোল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।