হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় বিএনপি নেতাকর্মীদের যেন ঢল নেমেছে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের নেত্রীকে বিদায় জানাচ্ছেন। মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে তিনি নিজের গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হন। কাতারের আমিরের পাঠানো রাজকীয় ‘এয়ার অ্যাম্বুলেন্স’-এ উন্নত
চিকিৎসার জন্য রাত ১০টায় ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। তিনি প্রথমে কাতারের রাজধানীর দোহা বিমানবন্দরে যাবেন। সেখান থেকে যাবেন লন্ডনে।সরেজমিনে দেখা গেছে, রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তা জুড়েই হাজারো নেতাকর্মীর মানবঢাল তৈরি করেছে।বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদের আক্রোশ থেকে প্রিয় নেত্রী এখন মুক্ত বাতাসে। কিন্তু মুক্তির পর থেকে এখন পর্যন্ত সরাসরি উনার চেহারাটা আমার দেখা হয়নি। তাই বিকেল থেকেই বাসার সামনে অবস্থান করছি।
নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার বিদেশযাত্রাকে কেন্দ্র করে সোমবার রাতেই ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী নেতাকর্মীতা তাদের নিজস্ব এলাকায় মানব প্রাচীর তৈরি করেছে। গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তা জুড়েই ছিলো বিপুল নেতাকর্মীদের উপস্থিতি। এর মধ্যে কাকলীর পর থেকে বিশ্বরোডের ক্যান্টনমেন্ট এরিয়ায় নেতাকর্মীদের সংখ্যা কিছুটা কম উপস্থিতি থাকলেও বাকি সড়কে ছিলো উপচে পড়া ঢল। তবে প্রিয় নেত্রীকে একনজর দেখতে রাজধানীর গুলশান-২ এবং বনানীর রাস্তায় অবস্থান নিয়েছেন হাজারো নেতাকর্মী। তাদের মিছিল-স্লোগানে উত্তাল গুলশান। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত রাজধানীর গুলশান-বনানী এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। চিকিৎসা শেষে খুব দ্রুতই আবার আমাদের মাঝে ফিরবেন বলে আশা রাখছি। খায়রুল ইসলাম নামক আরেক নেতা বলেন, ‘নেত্রী বিমানবন্দরে পৌঁছানো পর্যন্ত আমরা রাজপথে আছি। আশা করব, তিনি দ্রুতই চিকিৎসা শেষে আবার ফিরে আসবেন এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-দোহা এবং দোহা থেকে লন্ডনের হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে রওনা দেবেন। ফিরোজায় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা, প্রয়াত ভাই সাঈদ ইস্কান্দারের সহধর্মিণী নাসরিন ইস্কান্দারসহ আত্মীয়-স্বজনরা বিদায় জানান। লন্ডনে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা। অর্ধ যুগের বেশি সময় পর দেখা হবে মা ও ছেলের।বিমানবন্দরের সামনে যুক্তরাজ্য বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাবেন। এরপর তাকে বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হবে। এর আগে সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন যান খালেদা জিয়া। ওই সময় সেখানে একটি ঈদও উদযাপন করেন তিনি। তখন লন্ডনের মরফিন্ড আই হাসপাতালে খালেদা জিয়ার চোখের অপারেশন করানো হয়েছিল।

