সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’২৫ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন (৪৬তম বিজ্ঞান মেলা) ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার সঞ্জীব কুমার দাশ, সহকারি প্রোগ্রামার (আইসিটি) আকতার ফারুক বিল্লাল, বনবিভাগ কর্মকর্তা রেজাউল করিম, এসআই সাখাওয়াত হোসেন, প্রভাষক সজল আঢ্য, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম মুকুল, ইউপি চেয়ারম্যান আল. আবু দাউদ ঢালী, সরকারি অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, রুহুল কুদ্দুস, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা সংস্কৃতিক পরিষদের সভাপতি এস, এম আহসান হাবিব বিভিন্ন দপ্তর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সভায় আগামী ১৩ ও ১৪ আশাশুনি সরকারি হাইস্কুল চত্বরে ৯ম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, অলিম্পিয়াড ও ৯ ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
আশাশুনিতে তারুণ্যের উৎসব উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে তারুণ্যের উৎসব’২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব উদযাপনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার সঞ্জীব কুমার দাশ, সহকারি প্রোগ্রামার (আইসিটি) আকতার ফারুক বিল্লাল, বনবিভাগ কর্মকর্তা রেজাউল করিম, এসআই সাখাওয়াত হোসেন, প্রভাষক সজল আঢ্য, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর অপূর্ব কুমার মন্ডল, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম মুকুল, ইউপি চেয়ারম্যান আল. আবু দাউদ ঢালী, সরকারি অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, রুহুল কুদ্দুস, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান ও এস,এম আহসান হাবিব বিভিন্ন দপ্তর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সভাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের আয়োজনে তরুণদের সম্পৃক্ততায় উদ্বুদ্ধ করনে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রকার সমাবেশ ও কর্মসূচি পালন করা এবং সবশেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আশাশুনির চাপড়ায় শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চাম্পাফুল ফাইনালে
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির মধ্যম চাপড়ায় শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের মধ্যম চাপড়া মাঠে খেলায় গুনাকরকাটি ফোর স্টার ক্লাব ও চাম্পাফুল ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। টচে জিতে গুনাকরকাটি দল প্রথমে ব্যাট করতে নেমে ১৪.৩ ওভারে ১২২ রান করে। জবাবে চাম্পাফুল ক্রিকেট একাদশ ৭.৩ ওবারে দুই উইকেট হারিয়ে ১২৩ রান করে জয়লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। গুনারকাটির রাকিব সর্বোচ্চ ৩৬ রান ও একই দলের আব্দুল হান্নান ১৪ রানের বিনিময়ে ৬ টি উইকেট নিতে সক্ষম হয়। অপরদিকে, চাম্পাফুল দলের রাসেল ৬৫ রান করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন হিন্দু কল্যাণ পরিষদের সভাপতি ভবেন্দ্রনাথ সরকার। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক অনিরুদ্ধ মন্ডল, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শাহরিয়ার জামান, উপজেলা জাসাস আহবায়ক মির্জা আসাদুজ্জামান আসাদ, বুধহাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খোরশেদ আলম। খেলায় আম্পায়ার ছিলেন শিক্ষক শরিফুল ইসলাম ও শিক্ষক আবু সাইদ।

