ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত-১

বিশেষ প্রতিনিধি :
ডিসেম্বর ৩০, ২০২৪ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মোঃ মারুফ শেখ (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রুদ্র বড়াল (২৮) নামের আরেক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পিরোজপুরের কাউখালি থেকে আসা একটি মোটরসাইকেল বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর হুইল গার্ডের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এসময় সাইকেলের অন্য আরোহী রুদ্র ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ও আহতকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশিতা বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে এ ঘটনায় গুরুতর আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় ও আরেক জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহত মারুফ শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রাম এলাকার মো. ইদ্রিস শেখের ছেলে। আহত রুদ্র বড়াল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রবিন্দ্র বড়ালের ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।