ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ

বিশেষ প্রতিনিধি :
ডিসেম্বর ২৬, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় মাদ্রাসা হলরুমে মাদ্রাসার পরীক্ষা নিয়ন্ত্রক সাবিনা ইয়াসমিন কলি এ ফলপ্রকাশ করেন। অত্র প্রতিষ্ঠানের উপধ্যক্ষ- জনাব সিদ্দিকুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সিনিয়র শিক্ষক মাও: মাহবুবুর রহমান এর সঞ্চালনায় ফলপ্রকাশ অনুষ্ঠানে অধ্যক্ষ মুহা: মহিউদ্দীন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সম্মাননা ক্যাপ ওপ্রোগ্রেস রিপোর্ট প্রদানকরেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলাশাখার আমীর, অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল্লাহীল মাহমুদ।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থী ভালো ফলাফলের পাশা-পাশি নৈতিক চর্চার প্রতি বিশেষ গুরত্বারোপ করেন। এ সময়ে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জনের জন্য সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য অত্র মাদ্রাসাটি পিরোজপুর সদর উপজেলার একাধিকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের গৌরব অর্জনকারী অন্যতম প্রতিষ্ঠান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।