ঢাকাসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে চতূর্থ শ্রেনীর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বিশেষ প্রতিনিধি :
ডিসেম্বর ২৩, ২০২৪ ৪:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপু‌র সদর উপজেলার ১ নং শিকদার ম‌ল্লিক ইউনিয়নের শিকদারম‌ল্লিক গ্রামের চতূর্থ শ্রেনীর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী মামুন হাওলাদার (২৫) না‌মের এক যুবকের বিরুদ্ধে। গত ২ ডিসেম্বর উপজেলার শিকদারম‌ল্লিক গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর মামুন হাওলাদার পালিয়েছেন। তিনি পার্শ্ববর্তী গনকপাড়া শিকদারম‌ল্লিক গ্রামের সোবাহান হাওলাদারের পুত্র। এ ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে পি‌রোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মেয়ে সকাল ৭টায় প্রাইভেট পড়ার উদ্দেশ্য বাড়ি থেকে রওনা দিলে। পথে ওৎ পেতে থাকা মামুন হাওলাদার মেয়েকে দেখে দাড়াতে বলে এবং আমার মেয়ের হাতে ২০ টাকা দি‌য়ে ১টি মোবাইল দেয় এবং বলে তাহার (মামুনের) মায়ের কাছে দিয়ে আসতে । আমার মেয়ে মামুনের কথায় রাজি না হইলে আমার মেয়েকে জঙ্গলের ভিতরে একটি ফাকা বাড়ীতে নিয়ে যায় এবং অপ্রকৃত কামনা/লালসা চরিতার্থ করার জন্য শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং আমার মেয়ে ডাক চিৎকার এবং কান্নাকাটি করিলে আমার মেয়েকে ছেড়ে দেয়। আমার মেয়ে কান্না করতে করতে বাসায় এসে বিষয়টি আমাকে জানায়।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোবহান জানান, মামলা রুজু হ‌য়ে‌ছে,আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।