ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের না‌জিরপুরে ২ রোহিঙ্গা যুবক আটক

বিশেষ প্রতিনিধি :
ডিসেম্বর ২২, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের না‌জিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে না‌জিরপুর থানা পুলিশ। র‌বিবার (২২ ডিসেম্বর) সন্ধ‌্যার দিকে না‌জিরপুর থানা পু‌লিশের এস আই সরোয়ার হোসেন গোপন সংবাদের ভি‌ত্তিতে উপজেলার পিরোজপুর টু ঢাকা মহাসড়কের চিথ‌লিয়া এলাকা থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করেন।আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর পুত্র রোহিঙ্গা মনির আলম (৪০) এবং একই ক‌্যাম্পের জাহিদ হোসেনের পুত্র মোঃ শ‌ফিক (২১)। এবিষয়ে রাত ৮ টায় না‌জিরপুর থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।প্রেস ব্রিফিং এ তি‌নি বলেন, আটককৃতরা কি উদ্দেশ্যে আসছে বা কারা এনেছে সে বিষয় এখনও নি‌শ্চিত করা যাচ্ছে না । তবে খতিয়ে দেখা হচ্ছে কাদের মাধ‌্য এখানে এসেছে এবং কেন আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।