ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামীলীগ একটি লুটপাটের দল : অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর প্রতিনিধি :
ডিসেম্বর ১৭, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, আওয়ামীলীগ একটি লুট পাটের দল। তারা যখনই ক্ষমতায় যায় তখনই দেশের শাসনের নামে লুটপাট করে দেশটিকে শেষ করে দেয়। তারা দেশের মানুষের মঙ্গল চায় না। তাইতো দেশ স্বাধীনের পর দেশের চরম অভাব অনটনের কালে দেশের নারীরা যখন লজ্জা নিবরন করতে পারছিলেন না তখনও তিনি তার ছেলেকে বিয়ে দেন ধুমধাম করে। শেখ পরিবারের লোকজন দেশের ব্যাংক ডাকাতি ও সকল ব্যবসা নিয়ন্ত্রন করেছেন। আর এর পরও তারা যখনই আসছে তখনই দেশটিকে লুটপাট করে খেয়েছে। কোটি কোটি টাকা লুটপাট করেছে। গত ১৬ বছরে শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন দেশটিকে লুটপাট করে নি:স্ব করে দিয়েছে। দেশটি আজ তলাবিহীন ঝুড়িতে পরিনত হয়েছে। তাদের এই লুটপাট অব্যাহত রাখতে দেশের শাসন ক্ষমতায় টিকিয়ে রাখতে বিরোধী মতাদর্শের উপর চালিয়েছে নানা ধরনের অত্যাচার ও নির্যাতন। আর এ নির্যাতন থেকে রক্ষা পেতে এদেশের মানুষ একটি ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে তাদের দেশ থেকে তাড়িয়ে দেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিএনপির উদ্যাগে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যা কালে তিনি এ কথা বলেন।নাজিরপুর সদর বাজার রোডে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচীব আবু হাসান খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামীম হাওলাদার, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মো. মিজানর রহমান রিপন প্রমুখ। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন আরো বলেন, ৫ আগস্টে অর্জিত দেশের দ্বিতীয় স্বাধীনতাকে বিপন্ন করতে আওয়ামীলীগ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। দেশ প্রেমিক জনতাকে সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রখে দাঁড়াতে হবে। আর তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।