ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেবজুল, সম্পাদক জহিরুল

নিজস্ব সংবাদদাতা:
ডিসেম্বর ১০, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের ষষ্ঠ দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন হেবজুল বাহার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহা, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুল এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. কাওসার আলম ভূঁইয়া অপু। মোট ২১ জন ভোটারের মধ্যে ১৭ জন ভোট প্রদান করেন। ভাপতি পদে ৯ ভোট পেয়ে নির্বাচিত হন হেবজুল বাহার (বিবিসি টুয়েন্টিফোর নিউজ ডটকম ও দৈনিক মাতৃজগত পত্রিকা প্রতিনিধি) । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম হাবিবুর রহমান হেলাল (দ্যা সাউথ এশিয়ান টাইমস) পেয়েছেন ৮ ভোট। অপরদিকে সর্বোচ্চ ১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন জহিরুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল ও রাজধানী টিভি) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন (দ্যা বাংলাদেশ টুডে) পান ০২ ভোট। অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মনির হোসেন (দৈনিক খরবপত্র)। আগামী এক সপ্তাহের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।