ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি পর্বতারোহীর হিমালয়ের থরং শিখর বিজয়

নিজস্ব সংবাদদাতা:
ডিসেম্বর ৬, ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশি পর্বতারোহী এম এ মুহিত হিমালয়ের থরং শিখর আরোহণ করেছেন। প্রায় দুই হাজার ৪০০ ফুট পাথরের বোল্ডার ও খাড়া হিমবাহে আরোহণ শেষে ৫ নভেম্বর সকালে ‘থরং’ শীর্ষে আরোহণ করেন। এর আগে এম এ মুহিত দুইবার এভারেস্ট আরোহণ করেছেন।শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে পতাকা-প্রত্যার্পণ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলন এ তথ্য জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে বলা হয়, নেপালের অন্নপূর্ণা হিমালয় অঞ্চলে অবস্থিত থরং পর্বতশিখর ২০ হাজার ১৫৭ ফুট উঁচু। বাংলাদেশের পর্বতারোহী এম এ মুহিত চলতি বছর ২৫ অক্টোবর নেপাল যান এবং ২৯ অক্টোবর ‘চামে’ নামক গ্রাম (উচ্চতা ৮,৭৬০ ফুট) থেকে ট্রেকিং শুরু করেন। প্রায় ৫০ কিমি ট্রেকিং করে তিনি ৩ নভেম্বর বেস-ক্যাম্পে পৌঁছান এবং ৪ নভেম্বর ১৭,৭৭০ ফুট উচ্চতায় হাই-ক্যাম্প স্থাপন করেন। গাইড মিংমা চিরি শেরপা ও আং দর্জি শেরপাকে সাথে নিয়ে তিনি ৪ নভেম্বর রাত ১১ট ৪৫ মিনিটে হাই-ক্যাম্প থেকে চূড়ান্ত-আরোহণ শুরু করেন। পরে ৫ নভেম্বর নেপাল সময় সকাল ৬টা ২০ মিনিটে তারা ‘থরং’ শীর্ষে আরোহণ করেন। ‘থরং’ পর্বতশিখর অভিযানটি পরিচালনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং যৌথভাবে স্পনসর করেছে ইস্পাহানি টি লিমিটেড ও চ্যানেল টুয়েন্টিফোর।সাংবাদিক সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, শিক্ষাবিদ এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ইস্পাহানি টি লিমিটেডের ম্যানেজার-সেলস এন্ড ডিস্ট্রিবিউশন মো. এমদাদুল ইসলাম এবং চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক তালাত মামুন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।