পিরোজপুরে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন ৩২ জন। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া সোনার হরিণ খ্যাত এই চাকরি পেয়ে খুশিতে আত্মহারা এসব তরুণ-তরুণী। বুধবার সন্ধ্যায় পিরোজপুর পুলিশ লাইনস ড্রিল শেডে পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।এতে চূড়ান্তভাবে ৩২ জনের নাম ঘোষণা করেন পুলিশ সুপার। এর মধ্যে ৩ জন নারী, ১ জন মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন। অনুষ্ঠানে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফুল দিয়ে ও মিষ্টিমুখ করান নিয়োগ কমিটির সদস্যরা। পিরোজপুর পৌর শহরের শেখপাড়া এলাকার শেখ হিশাম বলেন, চাকরির আশায় প্রথমে অনলাইনে আবেদন করেছি। এরপর মাঠে এসে যাবতীয় পরীক্ষায় অংশ নিয়েছি। শারীরিক, লিখিত ও মৌখিক সবগুলো পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছি। কারও সঙ্গে কোনো যোগাযোগ বা তবদির করিনি। আমার কাছে এ চাকরিটা এখনও স্বপ্নের মতো লাগছে।শেখ হিশামের বাবা মো. হাফিজ আহমদ বলেন, মাত্র ১২০ টাকায় আবেদন করে আমার ছেলের চাকরি হয়েছে। কোনো প্রকার ঘুষ-সুপারিশ কিছুই লাগেনি। আমার খুব খুশি লাগছে। পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, নিয়োগপ্রাপ্তরা শতভাগ স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত ও ঘুষমুক্ত পরিবেশে উত্তীর্ণ হয়েছেন। সব মিলিয়ে এ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়েছে। এখানে কোনো প্রকার অবৈধ লেনদেন বা স্বজনপ্রীতি হয়নি। নিয়োগ কমিটির অন্য সদস্যরা হলেন- বরিশাল রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাছুদুল আলম, বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোসা. শারমিন সুলতানা রাখী। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পিরোজপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন।
পিরোজপুরে ৫০৩ টি মসজিদে ওপেন হাউজ ডে পালন
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার ৫০৩ টি মসজিদে ওপেন হাউজ ডে পালন করা হয়েছে। “পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে কাজে লাগিয়ে পিরোজপুরের ১২ লক্ষ নাগরিকের জন্য জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়। শুক্রবার (০৬ ডিসেম্বর) জুম্মার সময় সদরের ৬৪ টি, ইন্দুরকানীর ৬৫ টি, নাজিরপুরের ৪৬, কাউখালীর ৪৮ টি, নেছারাবাদের ১১৭, ভান্ডারিয়ার ৬৩ টি এবং মঠবাড়িয়ার ১০০ টি মসজিদে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।পুলিশ সুপার মোহাম্মদ আবু নাসের শহরের কেন্দ্রীয় বড় মসজিদে জুম্মার বৈঠকে উপস্থিত হয়ে ওপেন হাউজ ডে পালন করে এবং জেলার ৫০৩ টি মসজিদে একটি লিখিত বার্তা পাঠান। বার্তায় পুলিশ সুপার মুসল্লিদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে কাজে লাগিয়ে পিরোজপুরের ১২ লক্ষ নাগরিকের জন্য জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তোলা হবে। পিরোজপুরের প্রতিটি গ্রামকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোনো ধরনের অপরাধ হতে মুক্ত রাখতে তিনি জেলাবাসীর ঐকান্তিক সাহায্য কামনা করেন এবং পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য ও অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন।’ পুলিশের নম্বর সম্বলিত লিফলেটও বিতরণ করা হয় প্রতিটি মসজিদে।পর্যায়ক্রমে পিরোজপুরের ২২৪১ টি মসজিদে জুম্মার সময় ওপেন হাউজ ডে পালিত হবে জানান অতিরিক্ত পুলিশ সুপার মুকতি হাসান খান।
নেছারাবাদে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে প্রতারণার অভিযোগে জাহিদ বকাউল (২৫) নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পিরোজপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে তার বিরুদ্ধে উপজেলার জগন্নাথকাঠী বাজারের আনহা সুপারশপ, বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী মো. হুসাইন থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। মামলার বিবরণে জানা গেছে, পুলিশ সদস্য জাহিদ বকাউল গত ২৯ নভেম্বর ছারছীনা দরবার শরিফের মাহফিলে ডিউটি করার জন্য এসে নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠী বাজারের আনহা সুপারশপ, বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী মো. হুসাইনের দোকান থেকে ২টি বিকাশ নম্বরে ২১ হাজার ৮০০ টাকা নেন। তখন দোকানি টাকা চাইলে জাহিদ বকাউল বলেন, ডিউটি শেষ করে টাকা দিচ্ছি।একপর্যায়ে টাকা না দিয়ে চলে যেতে চাইলে জাহিদ বিষয়টি থানায় জানান। পরে পুলিশ তদন্তসাপেক্ষে তাকে গ্রেফতার করে। অভিযোগকারী হুসাইন অভিযোগ করে বলেন, পুলিশ সদস্য জাহিদ মাহফিলের সময় পোশাক পরে দোকানে গিয়ে ২টি নম্বরে ২১ হাজার ৮০০ টাকা নেন। পরে টাকা চাইলে তিনি টাকা দিচ্ছিলেন না। এসময়ে বিষয়টি নেছারাবাদ থানায় জানানো হয়। কেবল আমি একা নই। আমার মতো আরও কয়েকটি দোকান থেকে তিনি প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছেন। নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, তিনি একইভাবে শতাব্দী টেলিকম থেকে ২০ হাজার, বাসস্ট্যান্ডের রিমন আহম্মেদের দোকান থেকে ৩৪ হাজার ৩০০ টাকা
নিয়েছেন বলে জানা গেছে।
জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর সদর উপজেলার ১০১ সদস্যর প্রতিনিধি কমিটি গঠন
পিরোজপুর প্রতিনিধি : ছাত্র-জনতার গন অভ্যুত্থানের জনতা- নাগরিকদের নিয়ে প্ল্যাটফর্ম – জাতীয় নাগরিক কমিটি ৷ এই জাতীয় নাগরিক কমিটির ১০১ সদস্য বিশিষ্ট পিরোজপুর সদর উপজেলার প্রতিনিধি কমিটি ঘোষনা করা হয়েছে। ৪ ডিসেম্বর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহবায়ক নাসীরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন এবং সদস্য ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত ভাবে পিরোজপুর সদর উপজেলার প্রতিনিধি কমিটি ঘোষনা করা হয়। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি পিরোজপুর সদরের প্রতিনিধি মুহাম্মদ মুসাব্বির মাহমুদ সানি কে জানতে চাইলে তিনি বলেন, ” অরাজনৈতিক সংগঠন হলেও এর উদ্যোগ এবং কর্মকান্ড রাজনৈতিক । ফ্যাসিবাদি শাসনামলের ১৫ বছরে রাজনৈতিক দলগুলো সহ নেতা কর্মী,সমাজ,জনতাকে জিম্মি করে রেখেছিল কিছু নির্দিষ্ট ব্যক্তি। দল, সমাজ, সংগঠন সবকিছু ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছিল। এ যেন ছিল জমিদারি প্রথারই পুনরাবৃত্তি। নেতার বাসার কাজের লোক হয় কোটিপতি। তাকে সালাম না দিলে জনসাধারনের হত বেজায় ক্ষতি।এই ফ্যাসিবাদী প্রক্রিয়ায় যেন নতুন বাংলাদেশকে আর ফিরে যেতে না হয় তার জন্যই আহত ও নিহত শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ জাতীয় নাগরিক কমিটি ৷ পতিত স্বৈরাচার পলাতক হাসিনার দোসরদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে স্থানীয় সকল রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে কাজ করে পিরোজপুরকে শিক্ষা-সংস্কৃতি ও উৎসব আনন্দের শহরে পরিনত করার লক্ষ্যেই কাজ করবে জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর সদরের কমিটি ” জাতীয় নাগরিক কমিটির এই মহান উদ্দ্যেশ্যের প্রতি শুভ কামনা জানিয়ে পিরোজপুর সদর উপজেলার জাতীয় নাগরিক কমিটির সকলকে জানাই প্রানঢালা অভিনন্দন জানিয়ে মুহাম্মদ আবু রাজীন বলেন, “রাজনীতি মূলত জ্ঞান-প্রজ্ঞা-সেবা-মহানুভবতা ও দর্শনের চর্চা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতি ফাঁকা হুংকার-শো ডাউন-চাটুকারিতা-মিথ্যা প্রতিশ্রুতি আর ব্যক্তিগত অর্জনের দুষ্টচক্রে আটকে আছে।রাজনীতির খোল-নলচা বদলে দিতে হবে”

