ঢাকাবৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

প্রকৌশলী মোহসিন পিরোজপুর কর্মরত আছেন দশ বছর, করছেন বেনামী ঠিকাদারী

নিজস্ব সংবাদদাতা:
ডিসেম্বর ৫, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সৈয়দ মোহসিনুল ইসলাম এর বিরুদ্ধে বেনামি ঠিকাদারী করে রাতারাতি কোটিপতি বনে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহত্তর বরিশাল বিভাগ থেকে ছাত্র সমাজের পক্ষ থেকে সিরাজ নামে এক ব্যক্তি পানি সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ পাঠিয়েছেন। একই অভিযোগ পত্রে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। অভিযোগ পত্র সূত্রে জানা গেছে সৈয়দ মোহসিনুল ইসলাম প্রায় ১০ বছর ধরে পিরোজপুরে কর্মরত আছেন। তার বাবা সৈয়দ মাছুম আপন ভাই আবির এর নামে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি লাইন্সেস রয়েছে। এ লাইন্সেস এ পিরোজপুরের জিয়ানগর উপজেলা টগড়া ফেরিঘাটে ২০২৩-২৪ অর্থ বছরে তিনটি জরুরী ঘোষনাকৃত ( আর এফ কিউ) নদী ভাঙ্গন রক্ষাপ্রদ কাজ করেছেন। সৈয়দ মোহসিনুল এর ভাই আবির বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা এর প্রভাব দেখিয়ে মোহসিন পিরোজপুর অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের তটস্থ রাখেন। তিনি নির্বাহীর প্রকৌশলীর চেয়ে দ্বিগুন পরিমান সরকারি গাড়ির তেল ব্যবহার করেন বলে জানা যায়। প্রভাব প্রতিপতি দেখিয়ে বেশ কয়েক বছর আগে ভান্ডারিয়ার মুচির খালের সোভা বর্ধনে নিম্ম মানের বেঞ্চ তৈরি করেন। যা তৎকালীন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পায়ের খোচা দিয়ে ভেঙে ফেলে। এছাড়া ভান্ডরিয়া বিএনপি নেতা বাবু লাহিড়ীর পিতা-মাতার কবর সিমানা প্রাচীর ভেঙে ফেলেন ঐ সোভা বর্ধনের কাজটি করতে গিয়ে। সিরাজ তার আবেদনে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।সৈয়দ মোহসিনুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।