ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিটে পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাওমি নাওয়ার

পিরোজপুর প্রতিনিধি :
ডিসেম্বর ৪, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৪ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবিপি) শিক্ষার্থী নাওমি নাওয়ার। সামাজিক উন্নয়ন ও জলবায়ু নিয়ে কাজ করা নাওমি বশেমুরবিপ্রবিপির গণিত বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ অধ্যয়নরত।নতুন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী হয়ে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় নাওমিকে শুভেচ্ছা ও অভিননন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। জানা যায়, গত ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিট। ইউনিভার্সাল ইয়ুথ মুভমেন্টের আয়োজনে চারদিন ব্যাপী এ সামিটে বাংলাদেশ থেকে অংশ নেন নাওমি নাওয়ারসহ ৪ জন যুব প্রতিনিধি। বাংলাদেশ থেকে অংশ নেওয়া বাকিরা হলেন- নামরাতা চাকমা, আবিদা চৌধুরী ও আরিয়ান খান।এবারের সামিটে বাংলাদেশসহ বিশ্বের ৫৫টি দেশ থেকে সব মিলিয়ে ৯২ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত ৯টি দলের একটিতে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাওমি।পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের হয়ে নাওমির প্রতিনিধিত্ব আমাদের জন্য অত্যন্ত গর্বের। এতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও উৎসাহিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।