ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দৃষ্টিহীনদের বিশ্বকাপে আবারও রানার্সআপ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা:
ডিসেম্বর ৩, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

দৃষ্টিহীন বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ পরপর দুবার দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হলো। মুলতান ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে আজ আরিফ-আশিকুরদের ১০ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক পাকিস্তান।ফাইনালে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৯ রান করেছিল বাংলাদেশ। জবাবে দুই ওপেনারের তাণ্ডবে স্বাগতিক পাকিস্তান মাত্র ১১.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন আরিফ হুসেইন। এ ছাড়া সালমান ৩১ ও আশিকুর ২২ রান করেন। ২ উইকেট নিয়ে ফাইনালে পাকিস্তানের সেরা বোলার বাবর আলী। তার সঙ্গে মোহাম্মদ সালমান ও মতিউল্লাহর ১টি করে উইকেট বাংলাদেশকে অল্পতেই বেঁধে রাখতে ভূমিকা রাখে। লক্ষ্য তাড়ায় পাকিস্তানের দুই ওপেনার নিসার আলী ৭২ ও মোহাম্মদ সফদার ৪৭ রানে অপরাজিত থাকেন।এর আগে বাংলাদেশ ২০২২ সালের আগের আসরের ফাইনালে হেরেছিল ভারতের কাছে। পাকিস্তান তৃতীয়বারের মতো ফাইনালে খেললেও চ্যাম্পিয়ন হলো এই প্রথম।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৭
পাকিস্তান: ১১.২ ওভারে ১৪০/০
ফল: পাকিস্তান ১০ উইকেটে জয়ী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।