ঢাকাবৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর টিটোয়েন্টি খেলা উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি :
নভেম্বর ২১, ২০২৪ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর টিটোয়েন্টি খেলা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা স্ট্রেডিয়ামে এ সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য এ্যাড. আবুল কালাম আকন।

প্রেস ব্রিফ্রিং এ অধ্যাক্ষ আলমগীর হোসেন জানান, সন্তানদের খেলার মাঠে ফিরিয়ে নিতেই সারাদেশে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। এই খেলা মুল কারন হলো বাংলাদেশের ক্রিড়াঅঙ্গনকে সমৃদ্ধ করা। আগামীকাল ২২ নভেম্বর পিরোজপুর জেলা স্ট্রেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট টিটুয়েন্টি একদিনের খেলা অনুষ্ঠিত হবে। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট টিটুয়েন্টি ম্যাচে লাল ও সবুজ দুটি হলে বিভক্ত হয়ে খেলা অনুষ্ঠিত হবে। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর টিটোয়েন্টি খেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রিয় বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল ইসলাম, ক্রিকেটার মেহেরাব হোসেন অপি সহ জাতীয় দলের সাবেক ক্রিকেটার বৃন্দ উপস্থিত থাকবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।