ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার সীমান্তে ১০পিস সোনার চকলেটসহ আটক-১

মীর রাজিবুল হাসান নাজমুল যশোর থেকে :
নভেম্বর ১৪, ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার ভোমরা থেকে ১০পিস সোনার চকলেটসহ সুমন ইসলাম নামের এক কিশোরকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। আটক কিশোর সুমন ইসলাম (১৭) সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে।সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, বিজিবি’র কাছে খবর আসে ভোমরা সীমান্তের ফলমোড়া এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল সতর্ক অবস্থান নেয়।নির্দিষ্ট সময়ে সুমন ইসলাম পায়ে হেটে ভারতীয় সীমান্তের দিকে যাওয়ার প্রাক্কালে বিজিবি তাকে আটক করে শরীর তল্লাশি চালায়। তল্লাশি করে তার প্যান্টের পকেটে কালো স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১০টি সোনার চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ২শ’ গ্রাম, যার মুল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। উদ্ধারকৃত সোনা ট্রেজারি অফিসে জমা ও আসামীকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।