ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা আ.লীগ সভাপতির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার।

খুলনা থেকে ইয়াসিন মোল্লা :
নভেম্বর ১৩, ২০২৪ ৬:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের বাড়ি থেকে একটি রাইফেল, একটি রিভলবারসহ গুলি ও ভারতীয় মুদ্রা রুপি উদ্ধার করেছে যৌথ বাহিনী।মঙ্গলবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আহসান হাবীব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ নভেম্বর সোমবার ভোর রাতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী নগরীর রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির চতুর্থ তলা থেকে একটি রাইফেল, রাইফেলের ১৩ রাউন্ড গুলি, রাইফেলের গুলির চারটি খোসা, একটি রিভলবার, রিভলবারের ২০ রাউন্ড গুলি, রাইফেলের গুলির দুটি চার্জার, পিস্তলের কভার একটি, রাইফেলের কভার একটি, ২৫০টি ভারতীয় রুপির নোট উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে এলাকাবাসী বলেছেন, শেখ হারুনুর রশিদের দেহরক্ষী ও একান্ত  সহযোগী এবং  অপরাধ জগতের মূল হোতা মাদক ব্যবসায়ী মো: আজিজ এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। খুলনা জেলার অধিকাংশ থানা পুলিশের সাথে রয়েছে তার চরম সখ্যতা। সেই সুযোগে তিনি তার নানাবিধ  অপরাধ কর্মকাণ্ড এখনো অব্যাহত রেখেছেন। তাকে আটক করলে শেখ হারুনুর রশিদের সকল অপরাধের তথ্য পাওয়া যাবে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনির উল গিয়াস জানান, এ ঘটনায় ১১ নভেম্বর সদর থানার এসআই রেজওয়ান ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।