ঢাকারবিবার , ১০ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

আওরঙ্গজেব কামাল :
নভেম্বর ১০, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাসের মাথায় প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদে আরেক দফায় নতুন ৩ সদস্য বাড়িয়েছেন। নতুন উপদেষ্টা হলেন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।শপথের আগে দরবার হলে প্রবেশ করে সামনের সারিতে বসেছিলেন শেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও মো. মাহফুজ আলম। নতুন তিনজনকে নিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের পরিষদের সদস্য সংখ্যা হল ২৪ জন। ছাত্র-জনতার তুমুল আন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গণ আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি নিয়ে ৮ অগাস্ট গঠিত হয় ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তিন মাসের মাথায় উপদেষ্টা পরিষদের আকার এ নিয়ে দ্বিতীয় দফায় বাড়ল। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ জন এবং পরে সম্প্রসারণ করে আরও চারজন উপদেষ্টা পরিষদে যুক্ত হন। নতুন তিনজনকে নিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার সংখ্যা হল ২৪ জন। এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দরবার হলে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কোরআন তেলাওয়াতের পর তিন উপদেষ্টাকে প্রথমে উপদেষ্টা পদের শপথ এবং পরে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। শেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী, মো. মাহফুজ আলম। শেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী, মো. মাহফুজ আলম। পরে উপদেষ্টা পদ এবং গোপনীয়তার শপথে সই করেন নতুন তিন উপদেষ্টা। এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় ১০ মিনিটের শপথ অনুষ্ঠান। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ অগাস্ট নোবেল বিজীয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এর তিন মাসের মাথায় রোববার দুপরের পর খবর আসে উপদেষ্টা পরিষদ সম্প্রসারণের। বঙ্গভবনে নতুন পাঁচজন উপদেষ্টার শপথের আয়োজন চলার তথ্য আসে। সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছনাত হুমায়ুন কবীরও পাঁচটি গাড়ি প্রস্তুত রাখার কথা বলেছিলেন। শুরুতে পাঁচজনের খবর এলেও পরে এদিন তিনজন উপদেষ্টা শপথ নেবেন বলে বিকালে সচিবালয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। বলেন, “তিনজন শপথ নিতে পারেন, তারপর দেখা যাক। শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টার সম্মতি মিললে দপ্তর পুনর্বণ্টনও হয়ে যেতে পারে বলে আভাস দেন মন্ত্রিপরিষদ সচিব। উপদেষ্টা হিসেবে নতুন শপথ নেওয়া শেখ বশির উদ্দিন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। শিল্পোদ্যোক্তা বাবা আকিজ গ্রুপের কর্ণধার সেখ আকিজ উদ্দিনের ‘দেখানো পথ ধরে’ ব্যবসায় আসেন তিনি। তার অধীনে আকিজ বশির গ্রুপ বর্তমানে ১৮টি অঙ্গপ্রতিষ্ঠান নিয়ে একটি বহুমুখী গ্রুপ পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে সিরামিকস, টেবিলওয়্যার, বাথওয়্যার, জুট, পার্টিকেল বোর্ড, ডোরস, প্যাকেজিং, গ্লাস কারখানা। শিল্প গ্রুপটি তিনটি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং ২৫টির বেশি দেশে পণ্য রপ্তানি করছে। অন্তর্বর্তী সরকার পরিচালনায় এসেছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীও। প্রায় ২৫ বছর ধরে চলচ্চিত্র ও টিভি নাটক নির্মাণের সঙ্গে যুক্ত ফারুকী। ভালোবাসার গল্প ছড়িয়ে দিতে সবশেষ ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগ্যামী’ সিনেমা তৈরি করছেন তিনি। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তার ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মত সেখানে অভিনয় করেছেন তিনি। তার বানানো চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ দর্শকপ্রিয় হয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মো. মাহফুজ আলমও এবার সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত।সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে এবং সরকার পতন আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।