ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

যশোরের কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মীর রাজিবুল হাসান নাজমুল :
নভেম্বর ৭, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

যশোরের কেশবপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে (৭ই নভেম্বর) বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপি’র সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ^াস এর সভাপতিত্বে বিএনপি কার্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ¦ আবুল হোসেন আজাদ। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা রেজাউল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম-সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুুন কবির সুমন, বিএনপি নেতা আকরাম সানা, মুস্তাক আহমেদ, ডাক্তার আনিছুজ্জামান, মহিউদ্দিন, উপজেলা যুবদল নেতা আলমগীর সিদ্দিক, আব্দুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, কৃষক দলের সদস্য সচিব কে এম আজিজ, সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, থানা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে বিএনপি’র প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।