ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সালমান-আনিসুল-ব্যারিস্টার সুমনসহ নতুন মামলায় গ্রেফতার ৫ জন

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ৬, ২০২৪ ৬:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুর ও উত্তরা পূর্ব থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পৃথক হত্যা মামলায় সালমান এফ রহমান, ব্যারিস্টার সুমন, কামাল আহমেদ মজুমদার ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে নতুন করে গ্রেফতার দেখিয়েছেন আদালত। আজ বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন। গ্রেফতার দেখানো শেষে তাদের সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
এদিন কড়া পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তা বলয়ে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর খিলগাঁও থানার হত্যা মামলায় ব্যারিস্টার সুমন, মিরপুর থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, লালবাগ থানার মামলায় সাবেক সচিব জাহাঙ্গীর আলম এবং উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। বিচারক তাদের আবেদন মঞ্জুর করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।