ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে বিশাল জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব সংবাদদাতা:
নভেম্বর ৬, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

এবার মার্কিন প্রেসিডেন্ট হতে নানা রমক ছাড়িয়ে গেলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোটকে ছাড়িয়ে গেছেন তিনি। উইসকনসিন অঙ্গরাজ্যে ১০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে আলাস্কায় পেয়েছেন আরও তিনটি। এ নিয়ে মোট ২৭৯ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে জয়ী হলেন ট্রাম্প। এর আগে ট্রাম্প যখন নিজেকে বিজয়ী ঘোষণা করেন তখন তিনি আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট পাননি। তখন ম্যাজিক ফিগার (২৭০) থেকে ছিলেন চারটি ভোট দূরে, অর্থাৎ সে সময় তার ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ছিল ২৬৬। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩ ইলেকটোরাল কলেজ ভোট। তিনিই এখন দেশটির ৪৭তম নির্বাচিত প্রেসিডেন্ট। এর মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ট্রাম্প। এই জয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩১ বছরের রেকর্ড ভাঙলেন তিনি। দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের পর দ্বিতীয় মেয়াদে নির্বাচন করে পরাজিত হয়ে চার বছর পর পুনরায় নির্বাচনে জয়ী হলেন ট্রাম্প।এর আগে একইভাবে প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড প্রথম মেয়াদের পর দ্বিতীয় মেয়াদে নির্বাচন করে পরাজিত হন। এর চার বছর পর নির্বাচন করে ১৮৯২ সালে তিনি জয়ী হয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে হোয়াইট হাউসে ঐতিহাসিক প্রত্যাবর্তন করলেন ট্রাম্প।শুধু তাই নয়, ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার পর নির্বাচিত প্রথম প্রেসিডেন্টও ট্রাম্প।সেই সঙ্গে ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি দু’বার দু’জন ডেমোক্র্যাট নারী প্রার্থীকে ধরাশায়ী করলেন। ২০১৬ সালে তার কাছে পরাজিত হয়েছিলেন ব্যাপক জনপ্রিয় ডেমোক্রেট নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আর এবার পরাজিত হলেন ভাইস প্রেসিডেন্ট, ডেমোক্রেট কমালা হ্যারিস।একই সঙ্গে এই নির্বাচনে জিতে তিনিই সবচেয়ে বেশি বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত হলেন। বর্তমানে তার বয়স ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।এই জয়ের জন্য তিনি যেমন মার্কিনিদের ধন্যবাদ জানিয়েছেন, তেমনি ধন্যবাদ জানিয়েছেন আরব-মার্কিনিদের।মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে ৫৩৮টির মধ্যে ইলেকটোরাল কলেজের ২৭০টি ভোট দরকার পড়ে। সেই ম্যাজিক ফিগার ছাড়িয়ে ২৭৯ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ট্রাম্প। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩ ইলেকটোরাল কলেজ ভোট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।