পিরোজপুরের কাউখালী সহ বিভিন্ন উপজেলায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। একসাথে ৯/১০ টি কুকুর দলবেঁধে চলাচল করায় শিশুরসহ সব বয়সের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কুকুরের ভয় পথচারীদের রাস্তায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিশুরা কুকুরের ভয় বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে। বাধ্য হয়ে অভিভাবকরা তাদের কোমলমতি শিশুদের বিদ্যালয়ে নিয়ে যাচ্ছে। কাউখালী সদরের কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র মোঃ আলিফ বলেন, কুকুরে ভয় একা বিদ্যালয় যেতে ভয় পাচ্ছি। আমার মা আমাকে বিদ্যালয়ে দিয়ে আসে এবং ছুটির পড়ে নিয়ে যায়। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরানী মাদ্রাসার শিক্ষকরা বলেন, বর্তমানে কাউখালীতে কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। যার কারনে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা ও যাওয়ার পথে কুকুরের আতঙ্কে থাকে। এ সকল বেওয়ারিশ কুকুর শিশুদের দেখলেই তেরে আসে। শুধু শিশুদের না এরা যুবক বৃদ্ধ সহ সকল শ্রেণীর মানুষকে তাড়া করে। মাসুম বিল্লাহ নামে এক অভিভাবক বলেন, সকালবেলা কুকুরের ভয় রাস্তায় হাঁটতে ভয় পাচ্ছি। অথচ ডাক্তার সকালবেলা হাঁটার নির্দেশনা দিয়েছে। এমন কোন দিন নেই যে কুকুরের কামড়ে আক্রান্তের শিকার না হচ্ছেন এ উপজেলার বাসিন্দারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিমাসে গড়ে ১৫ থেকে ২০ জন মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা বলেন, কুকুরের ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দ হয় না। জেলা হাসপাতালে কুকুরের ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। আমরা এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করেছি।

