ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

গাজায় আবাসিক ভবনে ইসরাইলি হামলা, ৫০ শিশুসহ নিহত ৮৪

ডেক্স রিপোর্ট :
নভেম্বর ২, ২০২৪ ৩:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরতা অব্যাহত রয়েছে। গাজার উত্তরাঞ্চলে দুটি বহুতল আবাসিক ভবনে ইসরাইলি হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৫০ জনের বেশি শিশু রয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) রাতে গাজার সরকারি গণমাধ্যম দফতর এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুটি বহুতল আবাসিক ভবনে ১৭০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। ওই এলাকাটি অবরুদ্ধ করে ইসরাইল বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেখানে উদ্ধারকর্মীরা যেতে পারছেন না। ওই এলাকায় কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণসহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না।তবে উত্তর গাজার ঠিক কোনো জায়গায় এই হামলা চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলেনি গণমাধ্যম দপ্তর।
এদিকে উত্তর ইসরাইলে হিজবুল্লাহর পৃথক দুটি রকেট হামলায় চার বিদেশি কর্মী এবং তিন ইসরাইলিসহ সাতজন নিহতের খবর পাওয়া গেছে।শনিবার (২ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর দুটি পৃথক রকেট হামলায় উত্তর ইসরাইলে সাতজন নিহত হয়েছেন।দেশটির কর্তৃপক্ষ বলছে, কয়েক মাসের মধ্যে এই ধরনের হামলার ইসরাইলের জন্য মারাত্মক ঘটনা।
ইসরাইলি ও থাই কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননের সীমান্তবর্তী শহর মেটুলার কাছে হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরাইলি নাগরিকসহ চারজন নিহত হয়েছেন।উপকূলীয় শহর হাইফার উপকণ্ঠে কিবুতজ আফেকের কাছে অপর রকেট হামলায় দুই ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।