ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সংবিধানের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করা যাবে না: গোলাম পরওয়ার

ডেক্স রিপোর্ট :
অক্টোবর ২৬, ২০২৪ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

আমরা আশা করি প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ বর্তমান এ রাজনৈতিক সংকট নিরসন করে প্রশাসন ও নির্বাচন কমিশনে সংস্কারকাজ করে দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন।সরকারকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যাবতীয় সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে তার দল। গত ৫ আগস্টের চেতনাকে মূলভিত্তি ধরে জাতিকে ঐক্য বদ্ধ থাকতে হবে বলে। এ গণবিপ্লব কোনো সংবিধান মেনে হয়নি। সংবিধানের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করা যাবে না। শনিবার দুপুরে শরীয়তপুর সদর পৌরসভা অডিটরিয়ামে শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ঐকমত্যের ভিত্তিতে সংস্কারকাজ সম্পূর্ণ করতে হবে। একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। সেটা ৬ মাস হতে পারে, আবার এক বছরও হতে পারে। তবে পুরোপুরি সংস্কার করতে না পারলেও নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলোতে দ্রুত সংস্কার করতে হবে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। আর ৫ আগস্টের গণবিপ্লবই হবে আমাদের জাতীয় ঐক্যেও মূলভিত্তি। জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে রুকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক কেএম মকবুল হোসাইন, সাবেক জেলা আমির সিরাজুল ইসলাম মুন্সি, মাওলানা খলিলুর রহমান, হাফেজ নুরুল হক, অ্যাডভোকে আজমুল হক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।