ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মেদিনীপুরের সুজয় হাজরার সহায়তায়, ঘূর্ণিঝড় ডানার ক্ষতিগ্রস্তদের সাহায্যর জন্য দ্রুত পদক্ষেপ

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
অক্টোবর ২৬, ২০২৪ ৪:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

মেদিনীপুরের উপনির্বাচনের প্রার্থী , সুজয় হাজরার সহায়তায়, ঘূর্ণিঝড় ডানার ক্ষতিগ্রস্তদের সাহায্যর জন্য দ্রুত পদক্ষেপ

শুক্রবার, পশ্চিম মেদিনীপুর জেলার, ঘূর্ণিঝড় ডানার প্রভাব পড়ার পরিপ্রেক্ষিতে , মেদিনীপুরের প্রার্থী সুজয় হাজরা সহায়তায় ঘূর্ণিঝড় ডানার জন্য, কন্ট্রোল রুম খুললেন।

মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা, মেদিনীপুর টাউনের ২২ নম্বর ওয়ার্ডে তার বাসভবন একটি কন্ট্রোল রুম তৈরি করে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছেন।

শুক্রবার সকাল থেকেই সুজয় বাবু নিজেই কন্ট্রোল রুমে প্রয়োজনীয় উদ্ধার কার্য ও ত্রাণ কার্য পাঠানোর কাজে সহায়তা করেছেন, এই উদ্যোগের লক্ষ্য ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা প্রদান করা।

কার্যকরী যোগাযোগ স্থাপন এবং দ্রুত প্রতিকারের জন্য, সব ব্যবস্থা করা হয়েছে এই কন্ট্রোলরুমে , যা জনসাধারণের জন্য খুলে রাখা হয়েছে, প্রয়োজনীয় সহতার জন্য মানুষজন ৯৭৩৩৯১৩৯৯৪ নম্বরে ফোন করতে ও সমস্যার কথা জানাতে পারবেন। এলাকায় তিনি তার সক্রিয় ভূমিকার জন্য পরিচিত, বাসিন্দাররা এই দুর্যোগের সময় যে কোন সহায়তার জন্য কন্ট্রোল রুমের যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।
সুজয় হাজরা।

তিনি বলেন আমরা অগ্রাধিকার দিচ্ছি, ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের সব প্রয়োজন পূরণ করার কাজে আমাদের দল সহায়তা প্রদান করতে প্রস্তুত এবং নিশ্চিত করছি, যাতে কেউ প্রয়োজনে জিনিস পেতে বঞ্চিত না হন , এই উদ্যোগটি এলাকার বাসিন্দাদের প্রতি সুজয় বাবু নিবেদিত প্রাণকে তুলে ধরেছে, তার নেতৃত্বে এলাকায় ঘূর্ণিঝড়ের পরে সব স্বাভাবিক করার কাজ চলছে বলে জানান।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।