ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে শ্রমিকদলের কর্মী সমাবেশ

সৈয়দ শওকত হোসেন,বাগেরহাট প্রতিনিধি :
অক্টোবর ২৬, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষে বাগেরহাটে জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকালে জেলা পরিষদেরস অডিটরিয়ামে জেলা শ্রমিকদল আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রমিকদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। জেলা শ্রমিকদলের সভাপতি সরদার আতিয়ার রহমানের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক (ইঞ্জি) এ.টি.এম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, শ্রমিকদলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সুমন ভুইয়া, বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী। এ কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন শ্রমিক দলের সহ সভাপতি হায়দার আলী, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক তাপষ কুমার রায়, মো মোজাম, আনিসুজ্জামান, ফিরোজ তালুকদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।