ঢাকাশুক্রবার , ৪ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পল্লবীর যুবলীগ নেতা ওয়াসিম গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :
অক্টোবর ৪, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে ইমন হোসেন আকাশ হত্যা মামলায় শেখ মোহাম্মদ ওয়াসিম নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।ওয়াসিম পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে পল্লবী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গত ৪ আগস্ট মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে আন্দোলনে অংশ নেন ইমন। এ সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। গুলিতে গুরুতর আহত ইমনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ইমনের মা গত ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।ডিএমপি জানায়, গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেফতার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।