ঢাকাসোমবার , ১৫ জুলাই ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

১২ বছর পর আবার ইউরো কাপ স্পেনের ঘরে

ডেক্স রিপোর্ট :
জুলাই ১৫, ২০২৪ ২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ফুটবল ঘরে ফিরলো, তবে তা স্পেনের ঘরে। বার্লিনের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড চতুর্থ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতলো স্প্যানিশরা। যদিও মাঝে মনে হয়েছিল যে ইংল্যান্ড হয়তো ম্যাচটা বের করে নিতেও পারে অযৌক্তিকভাবে। ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হল স্পেন। চার বার ইউরো জিতল তারা। আরও এক বার ফাইনালে উঠে হারল ইংল্যান্ড। গত বার হারতে হয়েছিল ইটালির কাছে। এ বার স্বপ্নভঙ্গ হল স্পেনের কাছে।রবিবার সন্ধ্যায় উইম্বলডনের ফাইনালে নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে কার্লোস আলকারাজ় জানিয়েছিলেন, নিজের কাজ করেছেন তিনি। এ বার দায়িত্ব স্পেনের ফুটবল দলের। আলকারাজ়ের কথা রাখলেন নিকো উইলিয়ামস, লেমিনে ইয়ামালেরা। লন্ডন থেকে ১১০০ কিলোমিটার দূরে জার্মানির বার্লিনে ইংল্যান্ডকে হারিয়েই ইউরো চ্যাম্পিয়ন হল স্পেন। ১২ বছর পরে আবার ইউরোপের সেরা দেশ হল তারা। চার বার ইউরো জিতল স্পেন। আরও এক বার ফাইনালে উঠে হারল ইংল্যান্ড। গত বার ঘরের মাঠে হারতে হয়েছিল ইটালির কাছে। এ বার স্পেন স্বপ্নভঙ্গ করল হ্যারি কেনদের। এখনও প্রথম ইউরোর জন্য অপেক্ষা করতে হবে তাঁদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।