ঢাকাবৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুপ্রিম কোর্টের আদেশে সরকারের কোটা সংক্রান্ত পরিপত্র বলবৎ হয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি থেকে বিরত থাকুন

ডেক্স রিপোর্ট :
জুলাই ১১, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

বুধবার সর্বোচ্চ আদালতের দেয়া আদেশে সরকারের ২০১৮ সালের পরিপত্র আবার বলবৎ হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন আদেশ অনুযায়ী কোটা বিষয়ে হাইকোর্টের রায় আর কার্যকর থাকছে না। সুতরাং জনদুর্ভোগ তৈরি হয় এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকুন। সুপ্রিম কোর্টের আদেশের পরও কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে থাকার পরিপ্রেক্ষিতে তিনি আজ এসব কথা বলেন।তিনি বলেন, ‘কোটা বিলুপ্ত করে সরকার ২০১৮ সালে পরিপত্র জারি করে। এ বছরের জুন মাসে হাইকোর্ট একটি আদেশে সেই পরিপত্র বাতিল করে। যদিও সরকার পক্ষ হাইকোর্টের আদেশের বিপক্ষে সর্বোচ্চ আদালতে আপিল করেছে, কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ কোটা সংস্কার চেয়ে আন্দোলন শুরু করে। এ বিষয়ে সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রদান বাকি রয়েছে।’পূর্ণাঙ্গ রায় প্রদানের ক্ষেত্রে আদালত অবশ্যই শিক্ষার্থীদের দাবীর বিষয়টি বিবেচনা করবেন বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।মোহাম্মদ আলী আরাফাত বলেন, সর্বোচ্চ আদালতের এই কার্যক্রম পুরোপুরি সমাপ্ত না হওয়া পর্যন্ত সরকারও এ বিষয়ে কোনো কিছুই করতে পারবে না। এ বিষয়ে কোনো ঘোষণাও দিতে পারবে না।সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় আসার পরে নির্বাহী বিভাগ তথা সরকার নিশ্চয়ই কোটার বিষয়টি নিয়ে যুগোপযোগী সংস্কারের উদ্যোগ নিবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।