ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

Link Copied!

 

ঠাকুরগাঁও সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ১৩ জুন বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। একইসাথে নব-নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরন করে নেওয়া হয়। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নব-নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারুল ইসলাম সরকার, ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা, আব্দুর রশীদ, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। সভায় সদর উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও রুহিয়া, ভুল্লী ও সদর থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। সদর উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নতিকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সভায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।