ঢাকাশুক্রবার , ৩ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার

Link Copied!

ঠাকুরগাঁও জেলা পুলিশের ২৪ ঘন্টার অভিযানে ২ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। শুক্রবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, জেলা পুলিশের পক্ষ থেকে ২৪ ঘন্টায় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। জেলার আইন শৃংখলা রক্ষার্থে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। এ সময় পীরগঞ্জ থানার নারায়নপুর প্রধানপাড়া গ্রামের মো: আব্দুল খালেকের মেয়ে মোছা: সুবর্না আক্তার (২৬) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো: সালমান শাহ (২৬) কে গ্রেফতার করে পুলিশ। এ সময় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর মধ্যে সুবর্না আক্তারের স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কুষ্টিয়া ২য় খন্ড গ্রামে। তাদের উভয়ের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য আইন মামলা দায়ের করা হয়।  অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।