ঢাকাবৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়

Link Copied!

ঠাকুরগাঁও জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ২১ মার্চ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক মোঃ দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের এসডিই মোঃ ময়দুল ইসলাম জনি, নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম জাকারিয়া, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ রাফিউল ইসলাম, জেলা আ’লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না প্রমুখ। সভায় জেলা নদী রক্ষা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর পূর্বে সদর উপজেলার নারগুন-ফেরসাডাঙ্গী ব্রীজের তলদেশের নির্মানাধীন “শ্বেতপদ্ম রিসোর্ট” এর যাবতীয় কার্যক্রম বন্ধ করার নির্দেশ প্রদান করেন প্রধান অতিথি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।