ঢাকাসোমবার , ১৮ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

Link Copied!

যশোরের কেশবপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ, প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন গুলি আলোচনা সভা দোয়া অনুষ্ঠান সহ নানা কর্মসুচি পালন করেছে। ১৭ মার্চ রোববার সকালে এ উপলক্ষে উপজেলা আ.লীগ যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে । উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। পরে উপজেলা আ.লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আ.লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আজিজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, রফিকুল ইসলাম পিটু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ প্রমুখ।অন্যদিকে দিবসটি উপলক্ষে উপজেলার ভালুকঘর আজিজিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মছিহুর রহমান এর সভপতিত্বে ও মাষ্টার মুজিবুর রহমানের সঞ্চলনায় মাদ্রাসা চত্ত¡রে অনুষ্ঠিত সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের উপর আলোচনায় অংশ গ্রহন করেন অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দরা। সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওঃ মছিহুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।