ঢাকাবৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দাসপুরে অভিনেতা দেবের নির্বাচনী প্রচারে জনজোয়ার,

Link Copied!

বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এলাকায় এবারে তৃণমূলের প্রার্থী অভিনেতা দেবের নির্বাচনী প্রচার শুরু হয়। এবং জনজোয়ারে পরিণত হয়,

তিনি জানান আমি থাকি বা না থাকি, ঘাটালে মাস্টার প্ল্যান রূপায়িত হবে , প্রচারে আজ এই বার্তা দিলেন ।প্রথমে তিনি ঘাটালে লোকসভা নির্বাচনী প্রচার সারেন, এরপর দাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ধুপ কারখানার শ্রমিকদের পরিবারের সাথে কথা বলেন,

এখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ,আমি থাকি বা না থাকি ঘাটালে মাস্টার প্ল্যান হবেই, যে ভাবেই হোক, এর সাথে সাথে দেবের সেই পুরানো সৈনিক অজিত মাইতি কে পাশে বসিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দেব, আজকে রোড শোতে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো, যন জোয়ারে পরিণত হয়,দাসপুরে পুড়ে যাওয়া ধূপ কারখানার শ্রমিকদেরকে এমপি ফান্ড থেকে আড়াই লক্ষ টাকা করে সাহায্য করা কথা জানান, এবং ছয় মাসের মধ্যে কিভাবে কারখানাটি নতুন ভাবে আবার শুরু করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেবেন।যতক্ষণ রোড শো চলতে থাকে রাস্তার দুই ধারের মানুষ অভিনেতাকে দেখে উল্লাস করতে থাকেন এবং তার সাথে দেব তাদেরকে হাত তুলে অভিবাদন জানান।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।