বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২ এর নব নির্বাচিত সাংসদ দ্রৌপদী দেবী আগারওয়ালাকে সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার বিকালে মানব কল্যাণ পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে এ সংবর্ধনা প্রদান করা হয়। উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি বিউটি বিশ্বাস সভাপতিত্বে বক্তব্য দেন, নব নির্বাচিত সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালা, সংস্থাটির পরিচালক রবিউল আজম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা হোসেন চৌধুরী, এমকেপির কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম, প্রেগ্রাম সমন্বয়কারী রাশেদুল আলম লিটন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমকেপির কর্মকর্তা স্নিগ্ধা আক্তার। এ সময় দ্রৌপদী দেবী আগারওয়ালাকে সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

