ঢাকাশুক্রবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে শুরু হলো কলকাতার বিভিন্ন স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা,

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার, কলকাতার বিভিন্ন স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু, আজ পরীক্ষার প্রথম দিন, প্রথম দিনে বাংলা দিয়ে শুরু হয়েছে,সরকারের নির্দেশ অনুযায়ী পরীক্ষার স্থলে পৌঁছানোর টাইম ঘোষিত হয় সকাল ৮.৩০মি, প্রশ্ন পত্র দেওয়ার সময় ধার্য্য হয় ৯.৪৫ মি, পরীক্ষা শুরু সময় ১০টা থেকে ১ টা।সরকারের এই সময় দেওয়ার ফলে মাধ্যমিক পরীক্ষার মতো উচ্চমাধ্যমিক পরীক্ষার ছেলে মেয়েরা অনেকটায় টেনশনে ছিলেন, কীরকম পরীক্ষার প্রশ্ন পরবে, ঠিক সময়ে পৌঁছাতে পারবে কিনা, অভিভাবকদের মধ্যেও একটা টেনশন দেখা যায়।আজ দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠে, তিনটি গার্লস স্কুলের সিট পরে, …… বরানগর মোমন গার্লস হাইস্কুল, বরানগর মায়াপীঠ গার্লস হাইস্কুল, আলম বাজার উর্দু হাইস্কুল,কড়া নিরাপত্তায় পরীক্ষা শুরু হয়, প্রশাসনের তরফ থেকে এবং পার্টির তরফ থেকে বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে কোনো রকম ভাবে পরীক্ষার্থীরা অসুবিধায় না পরে, সেই দিকে দৃষ্টি ও নজর রাখার নির্দেশ দেন, যান‌ চলাচল যাতে ঠিক ঠাক থাকে সরকারের তরফ থেকে নির্দেশ দেন, এবং সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানান,পরীক্ষা শান্তি পূর্ণ ভাবে শুরু হয়, এবং পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে পরীক্ষার্থীরা জানান, আজ বাংলা পরীক্ষা ভালো হয়েছে, প্রশ পত্র ভালো হয়েছে, পড়ার মধ্যে সব কিছু এসেছে,তবে সময়টা অনেক এগিয়ে আনায় টেনশন তো একটু হবেই প্রথম দিনে, ঠিক সময়ে পৌঁছাতে পারবো কিনা, অভিভাবকদের ও একি কথা, পরীক্ষা এগিয়ে দেওয়ায় বাড়ীর সব কাজ ফেলে ছেলে মেয়েদের রেডি করে , কোনো ভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসেছি, সময়ের মধ্যে ছেলে মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য। শুনছি আজ বাংলা পরীক্ষা ভালো হয়েছে, বাকী গুলোন কীরকম হয়,

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।