ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আগামী লোকসভার আগেই , ৩টি পদ থেকে পদত্যাগ সাংসদ দেবের।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

রবিবার, ঘাটাল পশ্চিম মেদনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দেব তিনটি পদ থেকে পদত্যাগ করছেন বলে জানা যায়,কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ,আগামী লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন না দেব, যদিও তিনি নিজেই ব্যাপারে মুখ খোলেননি। তবে তার নীরবতাতেই বাড়ছিল জল্পনা, শনিবার সন্ধ্যায় সেই জল্পনা উসকে দিলেন অভিনেতা সাংসদ দেব,গুরুত্বপূর্ণ তিনটি পদ থেকে ইস্তফা দিলেন,বীরসিং উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন।ঘাটাল রবীন্দ্র সতবারসিকি মহাবিদ্যালয়ের সভাপতি পদ থেকেও বিস্তফা দিলেন।ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পদেও তিনি ইস্তফা দিলেন।এর পরিপ্রেক্ষিতে কটাক্ষ করলেন, ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, শীতল কপাট জানালেন, এটা হবার ছিল, উনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন ,একাধিক পথ শুধু আগলে রেখেছেন, উন্নয়ন করতে পারেননি, দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন উনি ,চুরি ডাকাতির সাথে যুক্ত হয়েছেন, তার জন্য বিজেপিকে ভয় পাচ্ছেন, বিজেপির বিরুদ্ধে ভোটে লড়াই করতেও ভয় পেয়েছেন দেব, দিলেন সংসদ দেবকে,রবিবার সকাল থেকেই ঘাটাল কলেজ চত্বরে দেবের বিরুদ্ধে পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে দেখা যায়। বিজেপি কর্মী সমর্থকদের ,তবে এ নিয়ে মুখে কুলুপ এটেছেন শাসক দল। লিখিতভাবে তিনটি পদ থেকে ইস্তফা দিলেও ,সংশ্লিষ্ট দপ্তরের চিঠির মাধ্যমে জানালেও অভিনেতা সাংসদ দেবের পক্ষ থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ইতিমধ্যেই ঘাটাল তথা রাজ্য ও রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক আলোড়ন,

রিপোর্টার ,শম্পা দাস ও সমরেশ রায়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।