ঢাকাসোমবার , ২৭ নভেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মরিয়ম আওরঙ্গজেবকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ২৭, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

টেলিভিশন টকশোতে বক্তব্যের সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের মামলায় পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা মরিয়ম আওরঙ্গজেবকে গ্রেফতার করে ৯ ডিসেম্বর আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। সোমবার এটিসির বিচারক আবের গুল খান সংশ্লিষ্ট স্টেশন হাউস অফিসারকে (এসএইচও) গ্রেফতারের এ নির্দেশ দিয়েছেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে ধর্মীয় কার্ড ব্যবহার করে ঘৃণা ছড়ানোর চেষ্টার অভিযোগে আওরঙ্গজেব, মিয়া জাভেদ লতিফ, পাকিস্তান টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সোহেল খানসহ কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী মামলা দায়ের করা হয়েছে।বিচারক সাবেক এ তথ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং মামলার আসামিদের আগামী ৯ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।